Home দেশের খবর চট্টগ্রাম স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট বের করে দেয়ার অভিযোগ, নৌকার এজেন্টসহ আটক ৩

স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট বের করে দেয়ার অভিযোগ, নৌকার এজেন্টসহ আটক ৩

0
163

নজর২৪, ফেনী- ফেনীর ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে সরকার দলীয় প্রার্থীর এজেন্টরা কেন্দ্রে কেন্দ্রে প্রভাব বিস্তার করছেন। বুথে প্রভাব বিস্তার করার অভিযোগে নৌকার তিন এজেন্টকে আটক করেছে পুলিশ।

 

একমাত্র স্বতন্ত্র মেয়র প্রার্থী জাকের হায়দার সুমন অভিযোগ করে বলেন, ভোট নেওয়া ১৩টি কেন্দ্রের সব কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেয়া হয়েছে। আমার ভোটাররা ভোট দিতে পারছে না। সুষ্ঠু ভোট গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো জোরালো ভূমিকা রাখার অনুরোধ করছি।

 

আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ মোস্তফা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোন প্রভাব বিস্তার করছেন না। সুষ্ঠু ভোট হচ্ছে।

 

পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী জানান, সকাল ৯টার দিকে ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের একটি বুথে প্রভাব বিস্তারের অভিযোগে নৌকার এজেন্ট শাহাদাত হোসেন শিপনকে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া আরও দুটি কেন্দ্রে দুইজনসহ তিন জনকে আটক করা হয়েছে।

 

জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান জানান, সকাল থেকে প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। তবে কোথাও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here