Home আন্তর্জাতিক হাসপাতালে নেওয়ার পথে করোনা আক্রান্ত তরুণীকে ধর্ষণ

হাসপাতালে নেওয়ার পথে করোনা আক্রান্ত তরুণীকে ধর্ষণ

0
98

আন্তর্জাতিক ডেস্ক- করোনাভাইরাসে আক্রান্ত এক তরুণীকে হাসপাতালে নেওয়ার পথে ধর্ষণের অভিযোগ উঠেছে অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে। ২৫ বছরের ওই অ্যাম্বুলেন্স চালকের নাম নওফল। এ ঘটনাটি ঘটেছে ভারতের কেরালার পথনমথিট্টা এলাকায়। ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

 

দেশটির পুলিশ জানায়, অ্যাম্বুলেন্সটি দুইজন করোনা রোগীকে দুটি ভিন্ন হাসপাতালে নিয়ে যাচ্ছিল। প্রথমে একজন বৃদ্ধাকে হাসপাতালে নামান অ্যাম্বুলেন্স চালক। তারপর ওই তরুণীকে হাসপাতালে নেওয়ার পরিবর্তে ফাঁকা মাঠে নিয়ে ধর্ষণ করেন তিনি। এ ঘটনায় চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

কেরালার স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। ১০৮ অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে অভিযুক্ত চালককে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এই ঘটনায় দ্রুত চার্জশিট পেশ করার দাবি জানিয়ে কেরালার ডিজিপি’কে চিঠি দিয়েছে ভারতের জাতীয় মহিলা কমিশন।

 

উল্লেখ্য, এর আগে দিল্লিতে এক কোভিড হাসপাতালের ভিতরই করোনা আক্রান্ত এক কিশোরীকে ধর্ষণ করেন করোনা আক্রান্ত দুজন যুবক। এবার কেরলে ফের করোনা আক্রান্ত তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটল কেরালে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here