রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত বেড়ে ৭

নজর২৪, কক্সবাজার- কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত বেড়ে হয়েছে সাতজন। এ ঘটনায় আহত আরো চারজন হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার (২২ অক্টোবর) ভোরে উখিয়ার ১৮ নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন— উখিয়ার বালুখালী-২ এর ইদ্রিস (৩২), বালুখালী-১ এর ইব্রাহীম হোসেন (২২), ১৮ নম্বর ক্যাম্পের এইচ ব্লকের বাসুন্দা নুরুল ইসলামের ছেলে আজিজুল হক (২৬) ও আবুল হোসেনের ছেলে মো. আমীন (৩২), হাফেজ নুর হালিম (৪৫), তিনি এফ/২২ ক্যাম্প-১৮ এর বাসিন্দা। তার বাবার নাম মো. নবী। মৌলভী হামিদুল্লাহ (৫০) ও নূর কায়সার (১৫)। তার বাবার নাম নূর মোহাম্মদ।

 

এ ঘটনায় অস্ত্রসহ মুজিবুর রহমান নামে একজনকে আটক করেছেন ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

 

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান বলেন, ‘কী কারণে দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে তা এখনো স্পষ্ট নয়। অস্ত্রসহ একজনকে আমরা আটক করেছি। প্রথমে চার জন নিহত হন। আরও সাত জনকে গুরুতর আহত অবস্থায় এমএসএফ হসপিটালে ভর্তি করা হয়। সেখানে তিন জনের মৃত্যু হয়।’

 

বর্তমানে ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *