Home দেশের খবর চট্টগ্রাম সারাদেশে কর্মসূচি ঘোষণা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের

সারাদেশে কর্মসূচি ঘোষণা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের

0
80

নজর২৪ ডেস্ক- দেশের বিভিন্ন এলাকায় মন্দির-মণ্ডপে হামলা এবং হামলা চেষ্টার প্রতিবাদে আগামী ২৩ অক্টোবর সারা দেশে গণঅবস্থান ও গণঅনশন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।

 

আজ শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত এ কর্মসূচি ঘোষণা করেন।

 

এর আগে নগরীর অন্দরকিল্লা থেকে মিছিল নিয়ে ঐক্য পরিষদের সদস্যরা মিছিল নিয়ে প্রেসক্লাব প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

 

রানা দাশগুপ্ত বলেন, আগামী ২৩ অক্টোবর ঢাকায় শাহবাগে ও চট্টগ্রামে অন্দরকিল্লা মোড়ে গণঅবস্থান ও গণঅনশন কর্মসূচি পালন করা হবে।

 

সংবাদ সম্মেলন থেকে হামলা ও হতাহতের তথ্য তুলে ধরা হয়।

 

এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী চট্টগ্রামে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের আধাবেলা হরতাল পালিত হয়েছে। পূজা মণ্ডপে হামলার প্রতিবাদে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত এই হরতালের ডাক দিয়েছিলেন।

 

শনিবার (১৬ অক্টোবর) সকাল থেকে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন হরতাল সমর্থকরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়েছেন। এ সময় আন্দরকিল্লা মোড় এলাকায় যানবাহন চলাচল বন্ধ ছিল।

 

তবে চট্টগ্রাম নগরীর ও জেলার অন্যান্য স্থানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here