শিগগিরই ১৯৭২ এর সংবিধানে দেশ ফিরে যাবে : তথ্য প্রতিমন্ত্রী

নজর২৪ ডেস্ক- বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেছেন, আমরা শিগগিরই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ১৯৭২ এর সংবিধানে ফিরে যাব।

 

তিনি বলেন, ‘সামরিক শাসকরা ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করে বাংলাদেশের ধর্মনিরপেক্ষতার মূল আদর্শকে দুর্বল করার চেষ্টা করেছেন।’

 

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে এক ভিডিও বার্তায় মুরাদ হাসান বলেন, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে যে ধর্মনিরপেক্ষ সংবিধান বাংলাদেশকে দিয়েছিলেন আমরা শিগগিরই সেটাতে ফিরে যাব।

 

তিনি বলেন, ইসলাম রাষ্ট্রধর্ম হতে পারে না, এটি আমি বিশ্বাস করি না। আমরা ১৯৭২ সালের সংবিধানে ফিরে যাব। আমরা সেই বিলটি সংসদে প্রধানমন্ত্রী (শেখ হাসিনার) নেতৃত্বে পাস করে নেব।’

 

মুরাদ বলেন, এ বিষয়ে শিগগিরই সংসদে একটি বিল পেশ করা হবে। আমি মনে করি না সংসদে এর বিরোধিতা করবে এমন কোনো প্রতিপক্ষ আছে।

 

সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য তিনি সাবেক সামরিক স্বৈরশাসক এইচএম এরশাদের তীব্র সমালোচনা করেন এবং ধর্মের নামে দেশে সহিংসতা ও বিভেদ সৃষ্টির জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *