প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি গ্রেপ্তার

নজর২৪, ঢাকা- প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে এবি ব্যাংকের ডিএমডি আবদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

 

ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নিউটন দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, যাত্রাবাড়ী থানার একটি প্রতারণা মামলায় আদালত থেকে আব্দুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এসেছিল। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে রাজধানীর গুলশানের বাসা থেকে মঙ্গলবার সকালে আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *