সাকিবকে দলে না নেয়ার ব্যাপারে মুখ খুললো কেকেআর

স্পোর্টস আপডেট ডেস্ক- কলকাতা নাইট রাইডার্সের একাদশে সাকিব আল হাসানের না থাকা নিয়ে মুখ খুলেছে দলটি। তিন স্পিনার নিয়ে একাদশ সাজানো কঠিন হওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন কলকাতার সহকারি কোচ অভিষেক নায়ার।

 

শারজায় স্পিন সহায়ক উইকেটেও সাকিবের না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ধারাভাষ্যকার। সেই প্রশ্নের জবাবেই এ মন্তব্য করেন অভিষেক নায়ার।

 

দিল্লীর বিপক্ষে ম্যাচে কলকাতার একাদশে স্পিনার হিসেবে ছিলেন সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তী। এ কারণেই নাকি অধিনায়ক তৃতীয় স্পিনার নিতে চাননি। আর রাসেলের বদলে বাড়তি একজন পেসার নিয়েছে কলকাতা। তবে সাকিবের সামর্থ্যের উপর ভরসা রাখছেন নায়ার। এমন কন্ডিশনে সে ভালো করবে এমন বিশ্বাস নাকি আছে দলের।

 

২০২১ আইপিএলের দ্বিতীয় পর্বে আগের তিন ম্যাচে কলকাতার একদাশে জায়গা হয়নি সাকিবের। কিন্তু শেষ ম্যাচে রাসেলের ইনজুরিতে সম্ভাবনা তৈরী হয় সাকিবের জন্য। কিন্তু তার জায়গায় কলকাতা আস্থা রেখেছে নিউজিল্যান্ডের টিম সাউদির উপর। ফলে আমিরাতে বিশ্বকাপ প্রস্তুতির অপেক্ষা বাড়লো টাইগার অলরাউন্ডারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *