আন্তর্জাতিক ডেস্ক- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।
সোমবার (২৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় এই তথ্য জানানো হয়। বার্তায় প্রধানমন্ত্রীর সফলতা কামনা করেছেন মমতা ব্যানার্জি।
শেখ হাসিনার ৭৫তম জন্মদিন মঙ্গলবার। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান তিনি।
