Home প্রধান খবর হাইকোর্টে ‘শিশু বক্তা’ রফিকুল মাদানীর জামিন আবেদন

হাইকোর্টে ‘শিশু বক্তা’ রফিকুল মাদানীর জামিন আবেদন

0
252

নজর২৪, ঢাকা- ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানী হাইকোর্টে জামিন আবেদন করেছেন।

 

বুধবার (২২ সেপ্টেম্বর) তার আইনজীবী আশরাফ আলী মোল্লা জামিন আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে গাজীপুরের বাসন থানায় দায়ের করা মামলায় ও ময়মনসিংহের একটি মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছি।

 

গত ১৯ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার জামিনের আবেদন করা হয়েছে। আরেকটি করা হয়েছে গত মাসে।

 

৮ এপ্রিল নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটকের পর গাছা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র‌্যাব।

 

এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল জব্দ করা হয়। এরপর থেকে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে একই আইনে গাজীপুরের বাসন থানায় আরেকটি মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here