Home দেশের খবর চট্টগ্রাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন ডা. প্রাণ গোপাল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন ডা. প্রাণ গোপাল

0
182

নজর২৪, কুমিল্লা- কুমিল্লা-৭ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী প্রাণ গোপাল দত্ত। সোমবার (২০ সেপ্টেম্বর) কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার তাকে নির্বাচিত ঘোষণা করেন।

ডা. প্রাণ গোপাল দত্তকে বিজয়ী ঘোষণা করে সোমবার (২০ সেপ্টেম্বর) গণবিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।

দুলাল তালুকদার বলেন, ‘১৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। এতে জাতীয় পার্টি ও ন্যাপের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে প্রার্থী হিসেবে আওয়ামী লীগের প্রাণ গোপাল দত্তই ছিলেন।’

তিনি বলেন, ‘এ অবস্থায় একক প্রার্থী হিসেবে তার নাম চূড়ান্ত করা হয়। যেহেতু একজন প্রার্থী, তাই আর মার্কা দেওয়ার কোনো বিধান নেই। এ অবস্থায় প্রাণ গোপাল দত্তকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।’

এরপর গেজেট প্রকাশ করার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে বলে জানান এই রিটার্নিং কর্মকর্তা।

প্রাণ গোপাল ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে সে সময় দল থেকে মনোনয়ন পেয়েছিলেন অধ্যাপক আলী আশরাফ।

ওই আসনের সংসদ সদস্য আলী আশরাফ ৩০ জুলাই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আসন শূন্য হলে ৪ সেপ্টেম্বর থেকে কুমিল্লা-৭ আসনে উপনির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here