স্কুলের ইউনিফর্মের বিষয়ে চাপ না দিতে শিক্ষামন্ত্রীর নির্দেশ

নজর২৪, ঢাকা- স্কুলের ইউনিফর্মের বিষয়ে শিক্ষার্থীদের চাপ না দিতে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার (১২ সেপ্টেম্বর) সকালে আজিমপুর স্কুল অ‌্যান্ড কলেজ পরিদর্শনে এসে তিনি এই কথা বলেন।

 

শিক্ষামন্ত্রী বলেন, করোনার সংক্রমণ কমায় আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়েছি। এখন শুধু করোনা না ডেঙ্গুরও সিজন চলছে। ডেঙ্গু মশা কামড়ের সময়ই শিক্ষার্থীরা ক্লাসে থাকে। তাই তাদের ফুল হাতা জামা পরে আসার জন্য বলব। এই সময়টাতে শিক্ষার্থীদের স্কুল ইউনিফর্ম নিয়ে কড়াকড়ি না করাই ভালো। অনেক শিক্ষার্থীর ইউনিফর্ম ছোট হয়ে গেছে।

 

ডা. দিপু মনি সবাইকে মানবিক আচরণ করারও আহ্বান জানিয়ে বলেন, শিক্ষকরা যেন অভিভাবকদের বেতনের জন্য অতিরিক্ত চাপ না দেন। কারণ এই সময়ে সব টাকা একসাথে যোগাড় করা হয়তো অনেকের কষ্টসাধ্য হয়ে যাবে। তবে অভিভাবকদেরও বলবো তারা যেন বেতন সময়মতো পরিশোধে যথাসাধ্য চেষ্টা করেন। কারণ ওই বেতনের টাকাতেই শিক্ষাপ্রতিষ্ঠান চলে।

 

সঠিক সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়েছে জানিয়ে মন্ত্রী ​বলেন, আমরা ধরে নিয়েছিলাম, ১’১ সেপ্টেম্বরের মধ্যে সংক্রমণের হার একেবারে ৫ শতাংশে না হলেও এর কাছাকাছি নেমে আসবে। তার ভিত্তিতেই কিন্তু আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেই। আমরা এই সময়টাকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার যথার্থ সময় মনে করেছি।’

 

শিক্ষামন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ‌্যবিধি মেনে চলতে হবে। যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দৃশ‌্যমান ময়লা-আবর্জনা পাওয়া যায়, তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে ইনস্ট‌্যান্ট ব‌্যবস্থা নেওয়া হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *