Home প্রধান খবর বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান, আটক ১

বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান, আটক ১

0
231
atok n

নজর২৪, ঢাকা- রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব। বাড়িটি থেকে ইতোমধ্যে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে র‌্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন এই তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ বসিলার একটি বাড়িতে অভিযান শুরু করেছে। বাড়িটিকে গোপনে জঙ্গিরা আস্তানা হিসেবে ব্যবহার করতো। বাড়িটি থেকে একজনকে আটক করা হয়েছে।’

 

অভিযানে র‍্যাব-২-এর দলের পাশাপাশি যুক্ত হয়েছে বোম ডিসপোজাল টিম, ফরেনসিক টিম, ইন্টেলিজেন্স টিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here