Home জাতীয় বিএনপিপন্থী বুদ্ধিজীবীরাই তাদের অনিয়ম নিয়ে মুখ খুলছে: কাদের

বিএনপিপন্থী বুদ্ধিজীবীরাই তাদের অনিয়ম নিয়ে মুখ খুলছে: কাদের

0
158

নজর২৪, ঢাকা- অগণতান্ত্রিক পথে দল পরিচালনা করে বিএনপি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে-একথা এখন আর জনগণ বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

আওয়ামী লীগ সবসময় বিএনপির অপরাজনীতির বিষয়ে কথা বলে আসছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এখন বিএনপিপন্থী বুদ্ধিজীবীরাই তাদের অনিয়ম নিয়ে মুখ খুলতে শুরু করছেন।

 

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ওবায়দুল কাদের বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-এর প্রধান কার্যালয়ে ব্রিফিংকালে এ কথা বলেন।

 

কাদের বলেন, মুখে গণতন্ত্র প্রতিষ্ঠার ফাঁকা বুলি ছাড়লেও নিজ দলে গণতন্ত্রহীনতা এবং নেতৃত্ব নির্বাচনে গণতন্ত্র বহির্ভূত কাজ করা চোখে আঙুল দিয়ে বিএনপিকে দেখিয়ে দিয়েছেন তাদেরই সমর্থিত একজন বুদ্ধিজীবী।

 

ওবায়দুল কাদের বলেন, এরই মাধ্যমে বিএনপির থলের বিড়াল এক এক করে বের হতে শুরু করেছে। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে! তাই বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে।

 

বিএনপি দিনরাত সরকারের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে, বিষোদগার করছে উল্লেখ করেন ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকার তা সহ্য করে যাচ্ছে উদারতা দিয়ে। এ সময় বিএনপিকে পরশ্রীকাতর এবং অসহিষ্ণু রাজনীতির ধারক বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 

গত একযুগ ধরে দেশ রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে- বিএনপি নেতাদের এসব ‘কাল্পনিক’ অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে গত এক যুগ ধরে বিএনপির রাজনীতিই গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তাদের রাজনীতি এখন সংকটের খাদের কিনারে অবস্থান করছে।

 

রাজনীতি আর মিথ্যাচার বিএনপিকে হতাশায় নিমজ্জিত করেছে উল্লেখ করে কাদের আরও বলেন, তাদের প্রতি জনগণের আস্থাহীনতার এ সংকটের জন্য বিএনপির অপরাজনীতিই দায়ী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here