ফায়ার সার্ভিসে নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস

নজর২৪ ডেস্ক- জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। প্রতিষ্ঠানটি ‘ডুবুরি’ পদে ২২ জনকে নিয়োগ দেবে।

 

পদটিতে আবদেনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি/সমমান পাস।

 

শারীরিক যোগ্যতার ক্ষেত্রে, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুক ৩২ ইঞ্চি, শারীরিক ত্রুটিমুক্ত হতে হবে।

 

বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: পুরুষ
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
বয়স: ০১ সেপ্টেম্বর ২০২১ তারিখে ১৮-৩২ বছর

 

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের www.fireservice.gov.bd ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করে নির্ধারিত ঠিকানায় সশরীরে উপস্থিত হতে হবে।

 

উপস্থিতির তারিখ: ১১ সেপ্টেম্বর ২০২১, সময়: সকাল ০৮টা৷ স্থান: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাঠ, পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।

 

সূত্র: প্রতিষ্ঠানের ওয়েবসাইট।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *