Home খেলাধুলা প্রথম বাংলাদেশি হিসেবে লা লিগায় খেলবেন জিদান মিয়া

প্রথম বাংলাদেশি হিসেবে লা লিগায় খেলবেন জিদান মিয়া

0
86

স্পোর্টস আপডেট ডেস্ক- ইউরোপের শীর্ষ লিগগুলোর অন্যতম স্পেনের লা লিগায় খেলার আশায় ছিলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার জিদান মিয়া। সে আশা পূরণ হয়েছে। লা লিগায় প্রথম বাংলাদেশি ফুটবলার হিসেবে খেলতে যাচ্ছেন এ ফুটবলার। এরই মধ্যে জিদান মিয়ার সঙ্গে চুক্তি করেছে লা লিগার দল রায়ো ভায়েকানো।

 

জিদানের বাবা সুফিয়ান মিয়া বর্তমানে দুবাই আছেন। সেখান থেকে তিনিই জানিয়েছেন তার ছেলের নতুন ক্লাবে যোগ দেয়ার ব্যাপারে এসব তথ্য।

 

এদিকে খবরটি নিশ্চিত করেছে ফুটবল এজেন্সি অ্যান্থেম স্পোর্টস। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে জিদানের সঙ্গে চুক্তির বিষয় উল্লেখ করে সংস্থাটি।

 

তাদের পোস্টে বলা হয়, ‘প্রথম বাংলাদেশি হিসেবে জিদান মিয়াকে লা লিগায় চুক্তি করতে পেরে আমরা আনন্দিত। চুক্তির আগে রায়ো ভায়েকানোর অ্যাকাডেমি আবাসিকে ২ মাস ছিল জিদান। সেখান থেকে ট্রায়ালের সুযোগ পায়। ট্রায়াল থেকে নির্বাচিত হন। রায়ো ভায়েকানোর পরিচালককে ধন্যবাদ।’

 

পরে বিষয়টি নিশ্চিত করে মাদ্রিদের এজেন্সি ও স্কাউট প্রতিষ্ঠান জেনোভা সকার। মরিস পানেইলো নামের এক ফুটবল এজেন্ট মূলত জিদানের চুক্তির বিষয়ে কাজ করেছেন।

 

জিদান ২০০১ সালের ৭ মার্চ লন্ডনে জন্মগ্রহণ করেন। তার ফুটবলের হাতেখড়ি ডেভিড বেকহ্যামের অ্যাকাডেমিতে। সেখানে দুই বছর প্রশিক্ষণ নেয়ার পর এই অ্যাটাকিং মিডফিল্ডার খেলেছেন বেশ কয়েকটি যুবদলে।

 

ভায়োকানোতে যোগ দেয়ার আগে ইংলিশ ক্লাব ব্রমলি এফসি ও এফসি ডালাসে খেলেছেন জিদান মিয়া। এছাড়া ইংল্যান্ড, ওয়েলস, ডেনমার্ক, স্পেন, হংকং ও থাইল্যান্ডের বিভিন্ন যুব দলেও খেলেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here