Home আন্তর্জাতিক বিশ্বের কাছে আমরা এখন বোকা ও দুর্বল: ডোনাল্ড ট্রাম্প

বিশ্বের কাছে আমরা এখন বোকা ও দুর্বল: ডোনাল্ড ট্রাম্প

0
121

আন্তর্জাতিক ডেস্ক- আফগানিস্তানের অরাজক পরিস্থিতির জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দুর্বল নেতৃত্বকে দায়ী করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার ইস্যুতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে নির্বোধ সিদ্ধান্ত নিয়েছেন বাইডেন। যে কারণে বিশ্বের কাছে আমরা এখন বোকা ও দুর্বল হিসেবে প্রতীয়মান হচ্ছি।

 

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেছেন।

 

ট্রাম্প বলেন, তালেবান ক্ষমতা দখলের পর আমরা পালিয়ে আসছি। যুক্তরাষ্ট্রের ও মার্কিন যোদ্ধাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাদের একজন শীর্ষস্থানীয় নেতৃত্ব প্রয়োজন, যা এখন নেই। এমন একজন মানুষ আমাদের নেতৃত্ব দিচ্ছেন, যিনি জানেন না তার কী করা উচিত।

 

তিনি আরও বলেন, তার সময়ে তালেবান নিয়ন্ত্রণে ছিলো। তখন দুই পক্ষের মধ্যে যে চুক্তি হয়েছিল তাতে যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া তালেবান ক্ষমতা দখলের জন্য অগ্রসর হতো না। মার্কিন সেনাদের হ-ত্যা করত না। ট্রাম্পের দাবি, ২০২০ সালে চুক্তি হওয়ার পর ১৮ মাসে কোনো মার্কিন সেনাকে তালেবান হ-ত্যা করেনি।

 

এদিকে বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে জোড়া বিস্ফোরণে মৃতের সংখ্যা ১৭০ পেরিয়ে গিয়েছে। বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন মার্কিন মেরিন কমান্ডো। এ নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

দেশবাসীর উদ্দেশ্যে ট্রাম্প জানিয়েছেন, এই ধরনের ট্রাজেডি ঘটা উচিত নয়। এমন ভয়ঙ্কর ঘটনা ঘটত না যদি আমি প্রেসিডেন্ট থাকতাম।

 

বিস্ফোরণে নিহত মার্কিন নাগরিকদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করে ট্রাম্প বলেন, ঐক্যবদ্ধ দেশ হিসেবে গোটা মার্কিন যুক্তরাষ্ট্র আজ শোকস্তব্ধ। বর্বর জঙ্গি আক্রমণে যেসব প্রাণ হারিয়েছেন তাদের জন্য গর্ব বোধ করে গোটা দেশ।

 

দেশের মানুষকে উদ্ধার করতে গিয়ে প্রাণ দিয়েছে আমাদের বীর সন্তানরা। ওরা আমেরিকার হিরো। দেশ ওদের সারা জীবন মনে রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here