সরাসরি জনবল নিচ্ছে সেনাবাহিনী, জানতে হবে সাঁতার

নজর২৪ ডেস্ক- বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেনাশিক্ষা কোরে জুনিয়র কমিশন্ড অফিসার পদে সরাসরি জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আবেদন গ্রহণের সময় ২৯ আগস্ট থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।

 

পদের নাম: জুনিয়র কমিশন্ড অফিসার
প্রার্থীর ধরন: শুধুমাত্র পুরুষ
বয়সসীমা: ২৩ মার্চ ২০২২-এ ২০ বছর থেকে ২৮ বছর।

 

বৈবাহিক অবস্থা: অবিবাহিত
সাঁতার: সাঁতার জানা অত্যাবশ্যক

 

শিক্ষাগত যোগ্যতা: বিএ/বিএসসি/বিকম/স্নাতক/সমমান পাস।

 

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি), ওজন ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৮১ মিটার (৩২ ইঞ্চি) থাকতে হবে।

 

বেতন: নির্বাচিত প্রার্থীদের সরকার নির্ধারিত বেতন স্কেলে বেতন-ভাতা, বিনামূল্যে আহার ও বাসস্থানসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

 

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা http://army.teletalk.com.bd/-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

 

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে-

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *