Home প্রধান খবর এ বছর এইচএসসি পরীক্ষা বাতিল: শিক্ষামন্ত্রী

এ বছর এইচএসসি পরীক্ষা বাতিল: শিক্ষামন্ত্রী

0
123

নজর২৪, ঢাকা- এ বছর এইচএসসি পরীক্ষা না নিয়ে শিক্ষার্থীদের জেডিসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফল মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

 

বুধবার (৭ অক্টোবর) এইচএসসি পরীক্ষার সিদ্ধান্তের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর এইচএসসি পরীক্ষা হবে না। জেএসসি-এসএসসি পরীক্ষার ফলের গড়ের ভিত্তিতে এইচএসসির মূল্যায়ন করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হবে।

 

শিক্ষামন্ত্রী বলেন, আমরা সরাসরি পরীক্ষা গ্রহণ না করে একটু ভিন্নভাবে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছি। যারা এইচএসসি পরীক্ষার্থী, তারা দুটি পাবলিক পরীক্ষা- জেএসসি এবং এসএসসি পরীক্ষা পার করে এসেছে। সে দুটির ফল বিবেচনা করে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছি। জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলের গড়ের ভিত্তিতে এইচএসসির মূল্যায়ন করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here