মাঝ আকাশে পাইলটের হার্ট অ্যাটাক, অল্পের জন্য রক্ষা পেল বাংলাদেশগামী বিমান

নজর২৪ ডেস্ক- হাত থেকে রক্ষা পেল বাংলাদেশগামী বিমান। সূত্রের খবর ওমানের মাস্কাট থেকে ঢাকা যাচ্ছিল বিমানটি। ঘড়িতে তখন স্থানীয় সময় প্রায় সাড়ে ১১টা। রায়পুরের কাছাকাছি আচমকাই অসুস্থতা বোধ করেন পাইলট। আসলে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।

 

এদিকে পরিস্থিতির গুরুত্ব আঁচ করে সঙ্গে সঙ্গে সহকারী পাইলট কলকাতা এটিসির সঙ্গে যোগাযোগ করেন। ১১টা ৪০ মিনিট নাগাদ কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করা হয় ওই বিমান থেকে। এরপর নাগপুর বিমানবন্দরে জরুরি ভিত্তিতে ওই বিমানকে অবতরণ করানো হয়।

 

হিন্দুস্তান টাইমমের প্রতিবেদনে বলা হয়, নাগপুরেই পাইলটের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আপাতত তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

 

তবে অভিজ্ঞ মহলের মতে, পাইলট ও কলকাতা এটিসির মধ্যে সঠিক সময়ে যোগাযোগ না হলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। পাশাপাশি কলকাতা এটিসি যেভাবে তৎপরতার সঙ্গে গোটা বিষয়টির মোকাবিলা করেছে তা যথেষ্ট প্রশংসার যোগ্য বলেই অনেকে মনে করছেন।

 

মাঝ আকাশে পাইলটের হার্ট অ্যাটাকের পরিণতি যে কী ভয়াবহ হতে পারে তা ভেবেই শিউরে উঠছেন অনেকে।

 

এদিকে দেশের একাধিক গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, বৃহস্পতিবার বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২ ফ্লাইটটি ঢাকা থেকে ওমান যায়। সেখান থেকে স্থানীয় সময় মধ্যরাত ২টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা থাকলেও ফ্লাইটটি ভোর সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।

 

তবে ভারতের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় ফ্লাইটটি ঢাকার দিকে না এসে নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

 

সূত্রের বরাত দিয়ে বাংলা ট্রিবিউন জানিয়েছে, ওই পাইলটের নাম নওশাদ। ফ্লাইটটি মহারাষ্ট্র রাজ্যের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণের পর তাকে দ্রুত ককপিট থেকে বের করে স্থানীয় হোপ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

 

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. আবু সালেহ্‌ মোস্তফা কামাল বলেন, পাইলটের চিকিৎসা চলছে, তিনি রেসপন্স করছেন। চিকিৎসকরা ছাড়পত্র দিলেই তিনি দেশে ফিরবেন। সেই উড়োজাহাজ ও যাত্রীদের ঢাকায় ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

তিনি আরও জানান, ঢাকা থেকে দুবাইগামী একটি ফ্লাইটে অতিরিক্ত পাইলট ও ক্রু ভারতের নাগপুরে নামিয়ে দিয়ে আসা হবে। তারা উড়োজাহাজ ও যাত্রীদের নিয়ে ঢাকায় ফিরবেন।

 

জানা গেছে, ফ্লাইটটিতে ১২২ জন যাত্রী ছিলেন। জরুরি উড়োজাহাজের কোনও ক্ষয়ক্ষতি হয়নি, যাত্রীরাও নিরাপদে আছেন। যাত্রীদের এয়ারক্রাফট থেকে নামিয়ে টার্মিনালের লাউঞ্জে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *