Home প্রধান খবর নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মামলা

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মামলা

0
129

নজর২৪, নারায়ণগঞ্জ- নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ফতুল্লা থানা পুলিশ মামলা করেছে। অবহেলার কারণে ভয়াবহ বিস্ফোরণ ও হতাহতের ঘটনা ঘটেছে বলে পুলিশ মামলায় উল্লেখ করেছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে।

 

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ন কবির বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

 

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোণের ঘটনায় অজ্ঞাতজনকে আসামী করে একটি মামলা করেছে এসআই হুমায়ূন কবীর। মামলায় বিদ্যুৎ, গ্যাস কর্মকর্তাসহ মসজিদ কমিটির বিরুদ্ধে অবহেলা গাফিলতির অভিযোগ করা হয়েছে।

 

প্রসঙ্গত, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এশার নামাজ চলাকালীন পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এদের মধ্যে আজ রবিবার সকাল পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন ১৪ জনের অবস্থাও আশঙ্কাজনক। বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হলে রাতেই তাদের ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাদের শরীরের ৬০ থেকে ৯০ শতাংশ দগ্ধ হয়েছে বলে হাসপাতাল থেকে জানানো হয়।

 

মারা যাওয়া ২৩ জন হলেন- মসজিদের মুয়াজ্জিন দেলোয়ার (৪৮), ইব্রাহিম (৪৩), জুনায়েদ (১৭), জামাল (৪০), কুদ্দুস ব্যাপারী (৭২), সাব্বির (২১), হুমায়ুন কবির (৭০), মোস্তফা কামাল (৩৪), রিফাত (১৮), জুবায়ের (১৮), জয়নাল (৫০), মাইনুদ্দিন (১২), জুয়েল (৭), মো. রাসেল (৩৪), নয়ন (২৭), কাঞ্চন হাওলাদার (৫০), রাসেল (৩৪) ও জয়নাল, মসজিদের ইমাম আব্দুল মালেক (৬০), বাহার উদ্দিন (৫৫), সাংবাদিক নাদিম ও জুলহাস উদ্দিন (৩০)।

 

চিকিৎসাধীন রয়েছেন- ফরিদ (৫৫), শেখ ফরিদ (২১), মনির (৩০), মো. রাশেদ (৩০), আবুল বাশার মোল্লা (৫১), শামীম হাসান (৪৫), মো. আলী মাস্টার (৫৫), মো. কেনান (২৪), নজরুল ইসলাম (৫০), রিফাত (১৮), আব্দুল আজিজ (৪০), মিজান (৪০), হান্নান (৫০), আব্দুস সাত্তার (৪০), আমজাদ (৩৭) ও মামুন (২৩)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here