Home প্রধান খবর আনন্দ টিভির ভবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

আনন্দ টিভির ভবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

0
102

নজর২৪, ঢাকা- রাজধানীর বনানীতে একটি ছয় তলা ভবনের তিন তলায় আগুন লেগেছে। ভবনটিতে বেসরকারি আনন্দ টিভির অফিস রয়েছে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

 

শনিবার সকাল সোয়া ৯টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, বনানীর চেয়ারবাড়ী এলাকায় একটি ৬ তলা ভবনের তিন তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটিতে বেসরকারি আনন্দ টেলিভিশন চ্যানেলের কার্যালয় রয়েছে।

 

তবে অগ্নিকাণ্ডের কারণ কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here