মুক্তি পেয়েছেন ঢাবি অধিকার পরিষদ সম্পাদক আকরাম হোসেন

নজর২৪ ডেস্ক- ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেন জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন।

 

এর আগে গত ১২ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পান আকরাম।

 

জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আকরাম হোসেন দীর্ঘদিন রাজনৈতিক মামলায় জেলে থাকার পর বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে মুক্তি পেয়েছেন।

 

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল শাহবাগ থানার দুই মামলায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে আকরাম হোসেনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

 

আকরাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ঢাকা মেডিকেল কলেজ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার দায়ে শাহবাগ থানার মামলায় তাকে সেসময় গ্রেফতার দেখানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *