ঘানির চেয়ে তালে.বানের হাতেই নিরাপদ আফগানিস্তান : রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক- আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ ঘানির চেয়ে দেশটির সশস্ত্র গোষ্ঠী তালেবানের হাতেই কাবুল নিরাপদ বলে মনে করছে রাশিয়া।

 

ধর্মভিত্তিক দলটিকে প্রশংসায় ভাসিয়ে কাবুলে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনোভ সোমবার এ কথা বলেন। যদিও সন্ত্রাসী সংগঠন হিসেবে রাশিয়ায় সরকারিভাবে এখনও কালো তালিকাভুক্ত তালেবান।

 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মস্কোর মতে ক্ষমতাচ্যুত সরকারের আমলে কাবুল যতটা নিরাপদ ছিল, তালেবানের শাসনের প্রথম ২৪ ঘণ্টায় তার চেয়ে বেশি নিরাপদ ছিল শহরটি।

 

রুশ রাষ্ট্রদূতের এই মন্তব্যকে তালেবানের সঙ্গে মস্কোর সম্পর্ক জোরদারের চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। যদিও কট্টরপন্থি গোষ্ঠীটিকে এখনও আফগানিস্তানের বৈধ শাসকদল হিসেবে স্বীকৃতি দিচ্ছে না রাশিয়া।

 

১৯৮৯ সালে আফগানিস্তানে সাবেক সোভিয়েত ইউনিয়ন, তথা বর্তমান রাশিয়ার আধিপত্যের বিরুদ্ধে লড়াইয়ে জয় পেতে মুজাহিদিন বাহিনীকে সহযোগিতা করেছিল তালেবান।

 

রাশিয়ার ভাষ্য মতে, সাবেক উপনিবেশ আফগানিস্তানের এই অস্থিরতা যেন এশিয়ার মধ্যাঞ্চলে না ছড়ায়, তা নিশ্চিত করতে চায় মস্কো। একই সঙ্গে আফগান ভূখণ্ড যেন অন্যান্য উগ্রবাদী সংগঠনগুলোর চারণক্ষেত্র না হয়ে ওঠে, তাও নিশ্চিতের ওপর জোর দিচ্ছে রুশ সরকার।

 

অবিশ্বাস্য দ্রুততায় তালেবানের আফগানিস্তান দখলের ঘটনায় অন্যান্য দেশের মতো রাশিয়াও বিস্মিত বলে প্রতিক্রিয়া জানিয়েছে। কিন্তু ক্ষমতা দখলের পর থেকে এখন পর্যন্ত তালেবান শাসকদলের আচরণ ‘প্রশংসনীয়’ বলে মনে করেন ঝিরনোভ।

 

মস্কোর ইখো মোস্কভি রেডিও স্টেশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তালেবানের আচরণ ভালো, ইতিবাচক ও গঠনপূর্ণ। পরিস্থিতি এখন শান্তিপূর্ণ ও ভালো। কাবুলও শান্ত হয়ে আসছে।

 

‘আশরাফ ঘানির অধিনে শহরটির যে পরিস্থিতি ছিল, তার চেয়ে তালেবানের আমলে কাবুল বেশি নিরাপদ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *