Home প্রধান খবর লকডাউন প্রত্যাহার নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

লকডাউন প্রত্যাহার নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

0
188

নজর২৪, ঢাকা- মানুষকে মাস্ক পরিধান বাধ্যতামূলক করে ধাপে ধাপে বিধিনিষেধ বা লকডাউন শিথিল করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

 

তিনি বলেন, কতটুক কিভাবে শিথিল করা হবে সেসব বিষয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিলেই জানাতে পারবো, হয়তো সোমবার (৯ আগস্ট) সকালের মধ্যে প্রজ্ঞাপন জারি হবে।

 

রোববার (০৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে নিজ অফিস কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা বলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, আমরা মাস্ক পরার ওপর জোর দিয়েছি। আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

 

তিনি আরো বলেন, স্বাস্থ্য বিধি মেনে ধাপে ধাপে সবকিছুই খুলে দেয়া হবে সীমিত পরিসরে। সেক্ষেত্রে গণপরিবহন, অফিস আদালত সবকিছুই। আগামীকালের মধ্যে বিষয়গুলো পরিষ্কার হবে।

 

করোনার সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে সরকার। ১১ আগস্ট থেকে খুলবে দোকানপাট, শপিংমল; চলবে গণপরিবহন, খুলবে সব ধরনের সরকারি-বেসরকারি অফিস।

 

৩ আগস্ট ভার্চুয়ালি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, মন্ত্রী বলেন, ১১ আগস্ট থেকে দোকানপাট খুলে দেওয়া হবে। ওইদিন থেকে সড়কে পুনরায় গণপরিবহন চলাচল করবে। ১০ তারিখ পর্যন্ত বিধিনিষেধের সময়ের মতো চলবে, ১১ তারিখ থেকে খুলবে অফিস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here