Home খেলাধুলা কষ্টার্জিত জয় পেল অস্ট্রেলিয়া

কষ্টার্জিত জয় পেল অস্ট্রেলিয়া

0
115

স্পোর্টস আপডেট ডেস্ক- পুুঁজি মাত্র ১০৪ রানের। টি-টোয়েন্টি ম্যাচে এই পুঁজি নিয়ে লড়াই করার কথা ভাবাও তো কঠিন। সেই কঠিন কাজটিই করলেন টাইগার বোলাররা। এমনকি একটা সময় জয়ের সম্ভাবনাও তৈরি করেছিলেন তারা। যদিও শেষ রক্ষা হয়নি।

 

১০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ৩ উইকেটের শ্বাসরুদ্ধকর এক জয় পেয়েছে অস্ট্রেলিয়া, এক ওভার বাকি থাকতে। এই জয়ের পর পাঁচ ম্যাচ সিরিজে ৩-১ ব্যবধানে পিছিয়ে সফরকারি দল।

 

ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অজিরা। এক পর্যায়ে ৬৫ রানে অস্ট্রেলিয়ার ৬ উইকেট তুলে নিয়ে দারুণভাবে ম্যাচে ফেরে বাংলাদেশ। তবে শেষ রক্ষা হয়নি। নিজেদের বোর্ডে রান কম থাকায় সিরিজে প্রথমবার হারের স্বাদ নিতে হয় স্বাগতিক দলকে।

 

এর আগে, মিরপুরে টস জিতে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায় তাদের। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন নাঈম শেখ। ২৩ রান আসে মাহেদী হাসানের ব্যাট থেকে। নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১০৪ রান সংগ্রহ করে বাংলাদেশ।

 

সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ সোমবার সন্ধ্যায় একই ভেন্যুতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here