ভূঞাপুরে মুক্তিযুদ্ধের গবেষক শফিউদ্দিন তালুকদার আর নেই

ভূঞাপুর, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে মুক্তিযুদ্ধের গবেষক ও নিকরাইল শমসের ফকির ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক জনাব শফিউদ্দিন তালুকদার ৪/৮/২১ তারিখ বুধবার ভোরে স্ট্রোক জনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

জন্ম: ১৯৬৭ সালে। টাঙ্গাইল জেলার যমুনাপাড়ের গ্রাম জুঙ্গীপুরে। নদীর সাথে পাল্লা দিয়ে বেড়ে ওঠা বিচিত্র অভিজ্ঞতায় সংগ্রামমুখর ঋদ্ধ জীবন। বর্তমানে ভূঞাপুর সদরে বসবাস করছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে মাস্টার্স। শমসের ফকির ডিগ্রি কলেজে অধ্যাপনা করছেন।

 

তিনি বাংলা একাডেমি, বাংলাদেশ ইতিহাস পরিষদ, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ, ইতিহাস একাডেমির সদস্য। কবিতা দিয়ে সাহিত্যের জগতে অগ্রযাত্রা। শফিউদ্দিন তালুকদার স্থানীয় ইতিহাস, মুক্তিযুদ্ধ, ফোকলো ও আদিবাসী গবেষক হিসেবে ইতোমধ্যে দেশে-বিদেশে বেশ সুনাম কুড়িয়েছেন।

 

শফিউদ্দিন তালুকদার ছিলেন শতভাগ মুক্তিযুদ্ধের চেতনার মানুষ, একজন খাঁটি ছাত্রলীগার, একজন পরিশুদ্ধ আওয়ামী লীগার, একজন আওয়ামী বুদ্ধিজীবী।

 

ছিলেন একজন গুনি সংগঠক। সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে ছিলো সমান পদচারণ।

 

ছিলেন দৃঢ় ও সাহসী। তার প্রমান রেখে গেছেন তার প্রতিটি লেখা ও কাজে। যে সময় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে প্রকাশ্যে কথা বলাই ছিলো অপরাধ; সেই সময়ে তিনি তাঁর লেখায় একের পর এক তুলে ধরেছেন পাকি বাহিনী ও তার দোসর রাজাকারদের নৃশংসতা। তুলে ধরেছেন একের পর এক নির্মম গণহত্যার কথা।

 

ইনিয়ে বিনিয়ে নয় সরাসরিভাবে বইয়ের পাতায় লিপিবদ্ধ করে গেছেন গণহত্যায় রাজাকারদের নাম ও ভূমিকা।
তার ১ম_জানাজা নামাজ নিকরাইল শমসের ফকির ডিগ্রি কলেজ মাঠে বাদ জোহর এবং ২য়_জানাজা ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাদ আছর অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *