Home আন্তর্জাতিক তালিকা প্রকাশ: বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম এরদোগান

তালিকা প্রকাশ: বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম এরদোগান

0
87

নজর২৪ ডেস্ক- জর্দানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার নাম প্রকাশ করেছে।

 

২০২১ সালের এই তালিকার শীর্ষ অবস্থানে রয়েছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী নেতা ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। খবর- দ্যা মুসলিম ফাইভ হান্ড্রেড’র

 

তালিকায় উইঘুরের নির্যাতিত মুসলিমদের পক্ষে লড়াই করে যাওয়া চীনের সেন্ট্রাল মিনজু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ইলহাম তোহতি ‘ম্যান অব দ্য ইয়ার’ ও ৮২ বছর বয়সী ভারতীয় প্রবীণ নারী বিলকিস বানু ‘ওমেন অব দ্য ইয়ার’ হিসেবে বিবেচিত হয়েছেন।

 

এরদোগানের পর এই তালিকায় পর্যায়ক্রমে ২. সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদ। ৩. ইরানের সর্বোচ্চ শিয়া নেতা আয়াতুল্লাহ খামেনি। ৪. জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ ইবনে আলী-হুসেইন। ৫. পাকিস্তানের সাবেক বিচারপতি মুফতি তাকি উসমানী ৬. মরক্কোর বর্তমান বাদশা ষষ্ঠ মুহাম্মদ ৭. আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ৮. বিশ্বের অন্যতম প্রভাবশালী ইরাকী শিয়াদের অন্যতম প্রবক্তা আয়াতুল্লাহ আল-উজমা সৈয়দ আলী আল-হোসাইনী আস-সিস্তানী।

 

৯. ইয়েমেনি সুন্নি সুফি ইসলামি পণ্ডিত, শিক্ষক, দার আল-মুস্তাফা শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা এবং ডিন শায়েখ আল হাবীব উমার বিন হাফিজ। ১০. সৌদির প্রভাবশালী কারাবন্দী আলেম শায়েখ সালমান আল আওদা ১১. উপসাগরীয় দেশ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল ছানী

 

১২. ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদো ১৩. মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান মুফতী আহমাদ আল-তায়িব। ১৪. সৌদি আরবের কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়েন অধ্যাপক আব্দাল্লাহ বিন মাহফুদ ইবনে বাইয়্যাহ ১৫. পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here