Home আন্তর্জাতিক হানিয়ার হাতেই হামাসের নেতৃত্ব

হানিয়ার হাতেই হামাসের নেতৃত্ব

0
93
haniya 5234

আন্তর্জাতিক ডেস্ক- গাজাভিত্তিক ফিলিস্তিনি সংগঠন হামাসের প্রধান হিসেবে আবারো নির্বাচিত হয়েছেন ইসমাইল হানিয়া। রোববার সংগঠনটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

 

হানিয়া ২০১৭ সাল থেকে হামাসের রাজনৈতিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। গত দুই বছর ধরে মূলত তুরস্ক ও কাতার থেকে হামাসের কার্যক্রম পরিচালনা করছেন ৫৮ বছর বয়সী হানিয়া।

 

দলের সদস্যদের ভোটে নির্বাচিত হওয়ার পর এক ফিলিস্তিনি কর্মকর্তা রয়টার্সকে বলেন, ভাই ইসমাইল হানিয়া দ্বিতীয়বারের মতো আন্দোলনের রাজনৈতিক শাখার প্রধান নির্বাচিত হয়েছেন। তার এই মেয়াদ হবে চার বছরের।

 

হানিয়া হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমদ ইয়াসিনের ডান হাত ছিলেন। ২০০৪ সালে শেখ ইয়াসিন নিহত হন। হানিয়া ২০০৬ সালে রাজনীতিতে আসেন। এ সময় ফিলিস্তিনি পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীণ ফাতাহ পার্টিকে হারিয়ে হামাস দারুণ ফলাফল করে।

 

হানিয়া ২০০৬ সালে প্রধানমন্ত্রী হন। তবে মূলত যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইউরোপিয়ান ইউনিয়নের চাপে সরে দাঁড়াতে বাধ্য হন। এরপর সংক্ষিপ্ত এক গৃহযুদ্ধের পর ফাতাহর প্রাধান্যপূর্ণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে গাজার নিয়ন্ত্রণ গ্রহণ করে। ইসরাইল এরপর গাজার ওপর অবরোধ আরোপ করে। এখনো ওই অবরোধ অব্যাহত রয়েছে।

 

চলতি বছরের মে মাসে গাজা উপত্যকায় ইসরায়েলের সঙ্গে হামাসের টানা ১১ দিনের সংঘর্ষের নেতৃত্ব দেন তিনি। ওই সংঘর্ষে শিশুসহ আড়াই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়। অন্যদিকে ইসরায়েলে ১৩ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়।

 

মিসরের মধ্যস্থতায় ১১ দিন পর উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here