Home খেলাধুলা টি-টোয়েন্টি খেলতে চার বছর পর ঢাকায় অস্ট্রেলিয়া দল

টি-টোয়েন্টি খেলতে চার বছর পর ঢাকায় অস্ট্রেলিয়া দল

0
110

স্পোর্টস আপডেট ডেস্ক- জিম্বাবুয়ে সিরিজের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশের সামনে আরেকটি সিরিজ। এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে চার বছর পর অস্ট্রেলিয়া ক্রিকেট দল এখন ঢাকায়।

 

আজ (বৃহস্পতিবার) বিকাল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে অজিদের বহনকারী কোয়ান্টাস এয়ারওয়েজের চার্টার্ড বিমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র নিশ্চিত করেছে বিষয়টি।

 

বিমানবন্দন থেকে সরাসরি টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলে গেছেন অস্ট্রেলিয়ানরা। বিসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) যৌথ ব্যবস্থাপনায় টিম হোটেলকে আগে থেকেই জৈব সুরক্ষা বলয়ের আওতায় আনা হয়েছে। ওখানে তিন দিনের কোয়ারেন্টিন শেষে অনুশীলন শুরু করবে অস্ট্রেলিয়া।

 

বাংলাদেশে আসার আগে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে টি-টোয়েন্টিতে ভরাডুবি হয় তাদের। অজিদের ৪-১ ব্যবধানে হারান গেইল-পোলার্ডরা।

 

তবে ওয়ানডে সিরিজে কামব্যাক করে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়ে বাংলাদেশে এসেছে তারা।

 

বাংলাদেশ সিরিজে অস্ট্রেলিয়ার স্কোয়াডে নেই স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্ল্যান ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স ও অ্যারন ফিঞ্চের মতো তারকারা।

 

ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩ আগস্ট বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। একই মাঠে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট হবে সিরিজের অপর ম্যাচগুলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here