Home প্রধান খবর ঈদের দিন সারাদেশেই বৃষ্টির সম্ভাবনা

ঈদের দিন সারাদেশেই বৃষ্টির সম্ভাবনা

0
286

নজর২৪ ডেস্ক- আগামীকাল বুধবার (২১ জুলাই) পবিত্র ঈদুল আজহা। এ ঈদে ঢাকা বিভাগে ভারি বৃষ্টিপাত না হলেও কয়েকটি বিভাগে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আবহাওয়া অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।

 

এ বিষয়ে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম জানান, আগামীকাল ঈদের দিনে সারাদেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ মঙ্গলবারের তুলনায় বৃষ্টি কমে আসবে। আর ঢাকায় এদিন ভারি বর্ষণের সম্ভাবনা নেই।

 

তিনি বলেন, আগামীকাল সকালে দেশের কোথাও কোথাও মাঝারি ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। তবে রাজধানী ঢাকা ও ঢাকার আশেপাশে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে অনেকটা কম থাকবে। দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি হতে পারে।

 

এদিকে মঙ্গলবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ঢাকা ময়মনসিংহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

 

এদিকে রাজধানী ঢাকায় গতকাল সোমবার রাতে ও আজ মঙ্গলবার সকালে বৃষ্টিপাত হয়। তবে বৃষ্টি শেষে পরিষ্কার আকাশে রোদেরও দেখা মেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here