নজর২৪ ডেস্ক- “পল্টন এলাকায় ভ্যানে কলা বিক্রি করে। কয়েকদিন কলা আনতে গেলে আমাদের কথা শুনে দাম নিতে চায়নি। আমরা বললাম, আপনি আমাদের চিনেন? উত্তরে ‘আপনাদের প্রোগ্রামগুলো দেখি, দেশ ও ন্যায়-নীতির জন্য ভিপি নুর এবং আপনাদেরকে ভালোবাসি।
ভিপি নুরের সাথে দেখা করতে অফিসে আসার দাওয়াত দিলে একদিন অফিসে আসে। আমাদের যুব অধিকার পরিষদের ফরম পূরণ করে সদস্য হয়ে সংগঠন যতোদিন দেশ ও ন্যায়-নীতির পক্ষে থাকবে ততোদিনে আমাদের সাথে থাকবে এবং মাসে ১ হাজার করে টাকা দেয়ারও অঙ্গীকার করে।
একজন কলা বিক্রেতার দেশপ্রেম ও সচেতনতা ❤। যদিও আমরা তাকে অনুরোধ করেছি আপনার আর্থিক অবস্থাই দুর্বল, টাকা দেয়া লাগবে না।”
নুরুল হক নুর
সাবেক ভিপি, কেন্দ্রীয় ছাত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ও
সমন্বয়ক, বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ।
(ফেসবুক থেকে সংগৃহীত)
আরও পড়ুন-
টাকাপয়সার ভাগ-বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্ব, সমালোচকদের ধুয়ে দিলেন ভিপি নুর





