Home প্রধান খবর করোনায় এতো মৃত্যু আগে দেখেনি বাংলাদেশ

করোনায় এতো মৃত্যু আগে দেখেনি বাংলাদেশ

0
71

নজর২৪, ঢাকা- দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস কেড়ে নিয়েছে আরও ১৫৩ জনের প্রাণ, যা একদিনে সর্বোচ্চ। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৬৫ জনে।

 

এর আগ, ১ জুলাই সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয়। এরপর ২ জুলাই ১৩২ জন মারা যান। ৩ জুলাই ১৩৪ জনের মৃত্যু হয়েছিল।

 

এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৬৬১ জন। এনিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জনে।

 

রোববার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৩১৫ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৮৭৯টি নমুনা। যেখানে শনাক্তের হার ২৮ দশমিক ৯৯ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৪ দশমিক ০৫ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৯৮ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৮ লাখ ৩৩ হাজার ৮৯৭ জন।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় শনাক্তের বিবেচনায় মারা যাওয়ার হার ১ দশমিক ৫৯ আর সুস্থতার হার ৮৮ দশমিক ২৫ শতাংশ। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ১৩৪ জনের মধ্যে ষাটোর্ধ ৭০ জন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩ জন রয়েছে।

 

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৯৬ জন ও মহিলা ৫৭ জন। যাদের মধ্যে বাসায় ৯ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ১৫৩ জনের মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ ৫১ জন, ঢাকায় ৪৬ জন, রাজশাহীতে ১২ জন, রংপুরে ১৫ জন, চট্টগ্রামে ১৫ জন, ময়মনসিংহে ৯ জন, সিলেটে ২ জন, বরিশালে ৩ জন মারা গেছেন।

 

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here