মুক্তি পেলেন ছাত্র অধিকার পরিষদ নেতা আখতার

নজর২৪, ঢাকা- রাজধানীর শাহবাগ থানায় পুলিশের করা এক মামলায় জামিনে মুক্তি পেয়েছেন ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।

 

বৃহস্পতিবার (১ জুলাই) উচ্চ আদালত তার জামিন মঞ্জুর করেন। সন্ধ্যা পৌনে ৭টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন আখতার।

 

এ সময় কারাফটকে উপস্থিত ছিলেন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম, ঢাবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ও আখতার হোসেনের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

 

জামিনের বিষয়টি নিশ্চিত করেন ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব।

 

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি আখতার হোসেন দীর্ঘদিন মিথ্যা রাজনৈতিক মামলায় জেলে থাকার পর আজ সন্ধ্যায় মুক্তি পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *