Home দেশের খবর খুলনা সাতক্ষীরায় অক্সিজেন সংকটে ৯ জনের মৃত্যু

সাতক্ষীরায় অক্সিজেন সংকটে ৯ জনের মৃত্যু

0
100

নজর২৪ ডেস্ক- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন ফুরিয়ে যাওয়ায় বুধবার (৩০ জুন) সকাল থেকে রাত ১০টা পর্যন্ত ৯ জন মারা গেছেন। এদের মধ্যে দুইজন করোনা পজিটিভ ছিলেন এবং বাকিদের করোনার উপসর্গ ছিল।

 

জানা গেছে, হঠাৎ হাসপাতালে অক্সিজেনের সংকট দেখা দিলে এই বিপর্যয় ঘটে। এদের মধ্যে হাসপাতালের আইসিইউতে তিনজন এবং ওয়ার্ডে ৬ জন মারা গেছেন। তবে তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

 

হাসপাতাল থেকে এক রোগীর স্বজন মুকুল সরদার জানান, ‘রাত ৯টার দিকে একযোগে ৮-৯ জন মারা গেছে বলে হাসপাতালে হৈ চৈ পড়ে যায়। তবে বিস্তারিত কেউ কিছু বলছেন না।’

 

মেডিকেল কলেজ হাসপাতালের ডাটা এন্ট্রি অপারেটর ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত মো. শহীদ আনোয়ার জানান, এ পর্যন্ত নয়জন মারা গেছেন। এদের মধ্যে দুইজন করোনা শনাক্ত ছিলেন। আর বাকিদের উপসর্গ ছিল। আইসিইউতে তিনজন ও অন্যরা ওয়ার্ডে মারা গেছেন।

 

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল বলেন, বিকেল থেকে হাসপাতালে অক্সিজেনের সংকট দেখা দেয়। কিছুক্ষণ আগে হাসপাতালে অক্সিজেনের অবস্থা স্বাভাবিক হয়েছে। যশোর থেকে অক্সিজেন নিয়ে আসা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here