শিক্ষার্থীদের টিকা দিয়ে হল-ক্যাম্পাস খুলে দিন: সঞ্জিত

নজর২৪, ঢাকা- দেশের শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিয়ে হল-ক্যাম্পাস খুলে দেয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাশ।

 

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ছাত্র সমাবেশে তিনি এ আহ্বান জানান।

 

সঞ্জিত বলেন, ইতিমধ্যে করোনা মহামারি কারণে ঢাকা বিশ্বদ্যিালয়সহ সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানসিক টেনশনের মধ্যে রয়েছে। এ অবস্থায় তারা মানসিক বিকারগ্রস্তে পরিণত হয়েছে। দীর্ঘদিন যাবৎ তারা কোন ধরনের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছে না। একইসঙ্গে দীর্ঘদিন থেকে চাকরিরও কোন পরীক্ষাও হচ্ছে না।

 

তিনি বলেন, আমরা দেখেছি, শিক্ষার্থীদের এসব হতাশার জায়গা থেকে তারা বিভিন্ন সময় আত্মহত্যার পথ পর্যন্ত বেঁচে নিয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলে দিতে চাই, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঢাবিসহ সারাদেশের সকল শিক্ষার্থীদেরকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে হবে। টিকা কার্যক্রম সম্পন্ন হলে হল-ক্যাম্পাস খুলে দিয়ে শিক্ষাকার্যক্রম স্বাভাবিক করে দিতে হবে। আপনাদের রাজনৈতিক কারণে সাধারণ শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়েছে। শিক্ষার্থীরা এটি আর চায় না।

 

আবাসিক হল খুলে দেয়া প্রাণের দাবি। তিনি বলেন, আমরা বলতে চাই, কেবলমাত্র আবাসিক শিক্ষার্থী নয় আবাসিক-অনাবাসিক সব শিক্ষার্থীকে দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের হল খুলে দেয়ার যে মনোবাসনা রয়েছে সেটির দ্রুত সমাধান করতে হবে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক এজিএস সাদ্দাম হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন হলের নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয় শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *