স্পোর্টস আপডেট ডেস্ক- একদিকে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল, অন্যদিকে সর্বোচ্চ তিনবারের শিরোপা জয়ী দল জার্মানি। ফলে লড়াই যে হবে উত্তেজনাপূর্ণ, তার আভাস ছিল আগেই। মাঠের খেলায়ও মিলল এর ছাপ। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে মিলেছে রোমাঞ্চকর এক লড়াই দেখার সুযোগ।
যেখানে ছয় গোলের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে চলতি ইউরো কাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে জার্মানি। নিজেদের ইউরোর ইতিহাসে প্রথমবারের মতো ৪ গোল হজম করে ম্যাচটি ৪-২ গোলে হেরেছে পর্তুগাল।
ম্যাচে বেশি গোল করেছে পর্তুগালের খেলোয়াড়রাই। বিশেষ করে প্রথমার্ধে হওয়া তিন গোলের তিনটিই ছিল তিন পর্তুগিজ খেলোয়াড়ের। কিন্তু এর মধ্যে দুইটিই ছিল আত্মঘাতী। ফলে ২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয়েছে ইউরোর বর্তমান চ্যাম্পিয়নদের।
পরে দ্বিতীয়ার্ধেও হয়েছে সমান তিন গোল। যেখানে দুই গোল করে ম্যাচের ফল নিজেদের পক্ষে করে নিয়েছে জার্মানি। ম্যাচে এক গোল ও এক এসিস্ট করে ৪-২ গোলে পরাজয়ের সাক্ষী হতে হয়েছে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে।
