সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- আটদিন নিখোঁজের পর ফিরে আসা আলোচিত ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানসহ তিনজনের জবানবন্দি নেয়ার পর ‘নিজ জিম্মায়’ ছেড়ে দেয়া হয়েছে।
শুক্রবার (১৮) জুন রাত সাড়ে নয়টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ত্ব-হা এবং তার সফরসঙ্গী আবু মুহিত আনছারী ও গাড়িচালক আমির উদ্দিনের জবানবন্দি গ্রহণ করেন কোতোয়ালি আমলি আদালত-৪ এর বিচারক কেএম হাফিজুর রহমান।
এরপর নিজ জিম্মায় তাদেরকে ছেড়ে দেয়ার আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুর রশিদ জানান, সার্বিক পরিস্থিতি আদালতের কাছে তুলে ধরা হয়েছে। আদালত বিচার-বিশ্লেষণ করে তিনজনকে নিজ জিম্মায় ছেড়ে দিয়েছেন।
এর আগে রাত সোয়া ৯টার দিকে রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয় থেকে তাদের আদালতে নেওয়া হয়। সেখানে স্বেচ্ছায় জবানবন্দি দেন আবু ত্ব-হা মোহাম্মদ, তার সঙ্গী আব্দুল মুকিত ও গাড়িচালক আমির উদ্দিন ফয়েজ।
