আমি আবু ত্ব-হাকে অনেক ভালোবাসি: স্ত্রী সাবিকুন নাহার

নজর২৪, ঢাকা- ইসলামি বক্তা মো. আফছানুল আদনানের (আবু ত্ব-হা মোহাম্মদ আদনান) সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তাঁর স্ত্রী সাবিকুন নাহার। তিনি বলেছেন, ‘সে (ত্ব-হা) নিরীহ মানুষ। হয় তাঁকে আমার কাছে ফিরিয়ে দিন, নয়তো আমাকে তাঁর কাছ পর্যন্ত পৌঁছায়ে দিন।’

 

আবু ত্ব-হা মোহাম্মদ আদনান নামে অনলাইনে ধর্মীয় বিষয়ে আলোচনা করে পরিচিত পাওয়া আফছানুল আদনান প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ।

 

তাঁর সন্ধান চেয়ে আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন স্ত্রী সাবিকুন নাহার। ‘ভুক্তভোগী পরিবার’-এর ব্যানারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে স্বামীর খোঁজ পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তিনি।

 

সংবাদ সম্মেলনের একপর্যায়ে আবেগতাড়িত হয়ে পড়েন সাবিকুন নাহার। তিনি বলেন, ‘আমি এভাবে জীবন চালাতে পারছি না। আমি প্রচণ্ড রকম দুর্বল হয়ে গেছি। আমি হাতজোড় করে বলব, এই নিউজটা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে দিন। উনি যেন অতিসত্বর ওনাকে (ত্ব-হা) আমাদের কাছে ফিরিয়ে দেন।’

 

সাবিকুন্নাহার বলেন, ‘আমার স্বামী যদি কোনো অন্যায় করে থাকেন তাহলে তাকে দেশের প্রচলিত আইনে বিচার করা হোক। সে নিখোঁজ কেন? আমি শুধু তার সন্ধান চাই। তাকে যদি আমার কাছে এনে দিতে না পারেন, তাহলে আমাকে তার কাছে নিয়ে যান। আমি একজন স্ত্রী হিসেব জানি না আমার স্বামী কোথায়। আমি আপনাদের কাছে হাত জোড় করে মিনতি করতেছি, আপনারা আমার স্বামীকে ফিরিয়ে দিন। এর বেশি কিছু চাই না। আমি তাকে অনেক ভালোবাসি।’

 

আদনানের স্ত্রী জানান, ব্যক্তিগত কোনও কাজে তিনি যাননি। রংপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পথে বিকেল ৪টার দিকে তার সঙ্গে ফোনে কথা হয়। দুটি মোটরসাইকেল তাদের অনুসরণ করছিল। তিনি (ত্ব-হা) বলছিলেন, দোয়া করো যেন কিছু না হয়। এর ২০ থেকে ২৪ মিনিট পর ফোন করে জানান বাইকগুলো চলে গেছে। খুতবা ও বক্তব্যে জিওপলিটিক্স নিয়ে কথা বলতেন আবু ত্ব-হা মুহাম্মদ আদনান। এছাড়া ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতেও কথা বলতেন তিনি। আমার মনে এখন অনেক কিছু মনে হয়। তিনি জিও পলিটিক্স নিয়ে কথা বলতেন। ইন্টারন্যাশনাল গোয়েন্দাদের বিষয় হতে পারে।

 

তিনি স্বামীর সন্ধান দাবি করেন বলেন, আমি বিশ্বাস করি আইনশৃঙ্খলা বাহিনী চাইলে দুই ঘণ্টার মধ্যে আমার স্বামীর সন্ধান দিতে পারবেন। যদি দিতে না পারেন অন্তত আমাকে তার কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আমি আর পারছি না, শারীরিক ও মানসিকভাবে আমি বিপর্যস্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *