নেতানিয়াহুর বিদায়, ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট

আন্তর্জাতিক ডেস্ক- দীর্ঘ ১২ বছর শাসন করার পর ক্ষমতা হারালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দেশটির নবগঠিত জোট সরকার সংসদের অনুমোদন পাওয়ায় তার বিদায় ঘটল।

 

ডানপন্থী জাতীয়তাবাদী জামিনা পার্টির নাফতালি বেনেট তার স্থলাভিষিক্ত হয়েছেন।

 

জোট গঠনের শর্ত হিসেবে বেনেট ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপর পরবর্তী দুই বছরের জন্য তিনি মধ্যপন্থী ইয়েস আতিদ পার্টির জাইর লাপিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।

 

নাফতালি বেনেট দেশটির সংসদে মাত্র ১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তার পক্ষে ৬০ এবং বিপক্ষে ৫৯ ভোট পড়ে। তবে তাকে ক্ষমতায় টিকে থাকার জন্য ডান, বাম ও মধ্যমপন্থী, সবধারার দল নিয়ে গঠিত জোটকে টিকিয়ে রাখতে হবে।

 

স্থানীয় সময় রোববার বিকেল চারটায় ইসরায়েলের পার্লামেন্ট অধিবেশন শুরুর পর নেতানিয়াহুর পাশাপাশি বিরোধী জোটের দুই নেতা নাফতালি বেনেট ও ইয়ার লাপিদ বক্তব্য দেন। এরপর ভোটে বিরোধী জোটের পক্ষে রায় আসে।

 

ইসরায়েলের ডানপন্থি, বামপন্থি, মধ্যপন্থি ও আরবভিত্তিক ধর্মীয় দল নিয়ে গঠিত জোট সংসদে আস্থা ভোট অর্জনে সক্ষম হওয়ায় এ জোট দেশটির নতুন সরকার হিসেবে শপথ নেবে। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্থলাভিষিক্ত হলেন কট্টর ডানপন্থি ইয়ামিনা পার্টির নেতা নাফতালি বেনেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *