সৌদিতে কর্মস্থলে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল রেমিট্যান্স যোদ্ধার

প্রবাসের কথা ডেস্ক: সৌদি আরবের জেদ্দা বাওয়াদি নামক স্থানে কর্মস্থলে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় সৌদি প্রবাসী মোহাম্মদ নুরে আলম (৪০) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

নিহত মোহাম্মদ নুরে আলম(৪০) নোয়াখালী জেলার সদর উপজেলা ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুল্লুকিয়া গ্রামের ছিদ্দিক পাটোয়ারীর সন্তান।

 

নিহতের বন্ধু রুবেল পালোয়ানের মাধ্যমে জানা যায়, প্রতিদিনের ন্যায় সকাল বেলায় কর্মস্থলে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে একটি দ্রুতগামী গাড়ি এসে তাকে স্বজোরে ধাক্কা দেয়, এতে তিনি সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থল হতে তাকে জেদ্দা আরকান হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসা অবস্থায় গত শুক্রবার মৃত্যুবরণ করেন।

 

নিহত মোহাম্মাদ নুরে আলম দীর্ঘ ৫ বছর যাবত সৌদিআরবে মেন পাওয়ার সাপ্লাই এর মাধ্যমে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করতেন।

 

নুরে আলমের মৃত্যুতে সৌদিআরব প্রবাসী বাংলাদেশী সংগঠন “আমরা সৌদিআরব প্রবাসী বাংলাদেশী” এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করাসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

নিহতের মরদেহ জেদ্দা আরকান হসপিটালের হিম ঘরে সংরক্ষিত রয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *