পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ: পরীক্ষা আয়োজনে এসপিদের চিঠি

নজর২৪ ডেস্ক- আবারও পুলিশে কনস্টেবল (ট্রেইনি রিক্রুট কনস্টেবল-টিআরসি) প্রায় ১০ হাজার কনস্টেবল নেবে বাংলাদেশ পুলিশ। ইতিমধ্যে বাংলাদেশ পুলিশ নিয়মিত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নিতে জেলার পুলিশ সুপারদের (এসপি) নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দফতর।

 

সম্প্রতি এক চিঠির মাধ্যমে সদর দফতরের এআইজি (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-২) মো. নাসিরুল ইসলাম এই নির্দেশনা দেন। এই চিঠি এসপি ছাড়াও দেশের সব বিভাগের ডিআইজিদের পাঠানো হয়েছে।

 

চিঠিতে পুলিশ সদর দফতর জানায়, কনস্টেবল পদে অধিক যোগ্য ও দক্ষ প্রার্থী নির্বাচনের জন্য আসন্ন নিয়োগ পরীক্ষায় বিভিন্ন ইভেন্টের মাধ্যমে তাদের শারীরিক সহনশীলতা পরীক্ষা (ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট) নেওয়া হবে।

 

এর মধ্যে রয়েছে নারী ও পুরুষ আবেদনকারীদের জন্য ২০০ মিটার দৌড়, ১০০০ মিটার দৌড়, ১৬০০ মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প, পুশ-আপ, রোপ ক্লাইম্বিং এবং ড্র্যাগিং পরীক্ষা।

 

চিঠিতে বলা হয়েছে, সবাইকে এসব পরীক্ষার আয়োজনে দ্রুত স্থান ও ভিত্তি স্থাপনের নির্দেশনা দেওয়া হচ্ছে।

 

এদিকে, পুলিশ সদর দফতর জানায়, জুন মাসের মধ্যেই পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রায় ১০ হাজার নিয়োগের সার্কুলার দেওয়া হবে।

 

এর আগে, ২০২০ সালের শেষের দিকে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। তবে করোনার প্রাদুর্ভাব এবং যোগ্যতা সংক্রান্ত কিছু মানদণ্ড নির্ধারণের কারণে তা পিছিয়ে যায়। এই নিয়োগ প্রক্রিয়া জুনে শুরু হয়ে প্রায় দুই মাস চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *