Home প্রধান খবর নতুন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ

নতুন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ

0
64

নজর২৪, ঢাকা- লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। যিনি এতদিন সেনাসদরের কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

 

জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে আগামী ২৪ জুন থেকে তিন বছরের জন্য তাকে সেনাপ্রধানের দায়িত্ব দিয়েছে সরকার। এই দায়িত্বে তিনি জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হবেন।

 

আজ বৃহস্পতিবার (১০ জুন) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ওয়াহিদা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে আগামী ২৪ জুন অপরাহ্ণ থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুসারে তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেয়া হলো।

 

খুলনার এক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এসএম শফিউদ্দিন আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন নবম লংকোর্সের মাধ্যমে। গত বছর ডিসেম্বরে তাকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (অ্যার্টডক) জিওসির দায়িত্ব থেকে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) করে সেনাসদরে নিয়ে আসা হয়।

 

উল্লেখ্য, বর্তমান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৪ জুন। তিনি ২০১৮ সালের ১৮ জুন নিয়োগপত্র পান। আর ২৫ জুন থেকে তিন বছরের জন্য তা কার্যকর হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here