‘মুষ্টিমেয় লোকের কর্মকাণ্ডে ইসলাম ধর্মকে দোষারোপ করা যায় না’

নজর২৪, ঢাকা- মুষ্টিমেয় লোকের কর্মকাণ্ডে ইসলাম ধর্মকে দোষারোপ করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

তিনি বলেন, ‘বিশ্বের কোথাও জঙ্গিবাদ হলেই ইসলামিস্ট নাম দেয়া। আমি যখনই কোনো অনুষ্ঠানে কাউকে এ রকম বলতে শুনেছি, সবসময়ই এটার প্রতিবাদ করেছি।

 

‘মুষ্টিমেয় মানুষের জন্য একটি ধর্মকে অপরাধী করা যায় না। যারা এর সাথে জড়িত, আশা করি তারা এ পথ সর্বনাশের পথ থেকে বেরিয়ে আসবে। একটা পরিবার ধ্বংস করে কেউ বেহেশতে যেতে পারবে এটা ভুল কথা।’

 

বৃহস্পতিবার (১০ জুন) সারাদেশে নির্মাণাধীন ৫৬০ মডেল মসজিদের মধ্যে কাজ সমাপ্ত হওয়া ৫০টির উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

 

ভার্চুয়াল এ উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এবং খুলনা জেলা সদর, রংপুরের বদরগঞ্জ ও সিলেটের সুরমা উপজেলা সদর থেকে স্থানীয় সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা ও মুসল্লিরা সংযুক্ত ছিলেন।

 

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, মুসলিমরাই জ্ঞান বিজ্ঞান ও সভ্যতায় এগিয়ে ছিল। সবকিছুতে মুসলিমরা ছিল পথপ্রদর্শক। তারা কেন আজ পিছিয়ে থাকবে? মুসলিমদের মধ্যে সঠিক ইসলামের জ্ঞান অর্জনে সহায়তা ও তাদের ইতিহাস ঐতিহ্য সচেতন করতে এই মডেল মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টার। এখানে তারা মূল কথাটা জানতে ও শিখতে পারবে।

 

তিনি বঙ্গবন্ধুকে উদ্ধৃত করে বলেন, লেবাসের ইসলাম নেয়, আমরা বিশ্বাস করি ইনসাফের ইসলামে।

 

শেখ হাসিনা বলেন, আমরা সারাদেশে ৫৬০ মডেল মসজিদ নির্মাণ করছি। এরমধ্যে ৫০টি আজ উদ্বোধন করছি। এই মসজিদ থেকে মানুষ যেন ইসলামের মূল কথাটা শিখতে পারে, জানতে পারে। জ্ঞান-বিজ্ঞান, সভ্যতাসহ সবকিছুতে মুসলমানরা অগ্রণী ভূমিকা রেখেছে। তারা পথপ্রদর্শক ছিল। আজকে কেন মুসলিমরা পিছিয়ে থাকবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *