Home চাকরির বাজার এজেন্ট ব্যাংকিংয়ে লোক নিচ্ছে ‘প্রিমিয়ার ব্যাংক’, বেতন ১৫ হাজার টাকা

এজেন্ট ব্যাংকিংয়ে লোক নিচ্ছে ‘প্রিমিয়ার ব্যাংক’, বেতন ১৫ হাজার টাকা

0
125

নজর২৪, ঢাকা- প্রিমিয়ার ব্যাংক লিমিটেড তাদের ব্যাংকিং কার্যক্রমকে গতিশীল করতে বেশকিছু জনবল নিয়োগ দেবে। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের এজেন্ট ব্যাংকিং বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ সংখ্যা নির্ধারিত নয়।

 

নারী-পুরুষ উভয়কে অগ্রাধিকার দেয়া হবে। প্রার্থীর বয়স হতে হবে ২৪-৩০ বছর। কাজের ধরণ পূর্ণকালীন (চুক্তিভিত্তিক) এবং কর্মস্থল হবে ঢাকায়। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে।

 

প্রতিষ্ঠানের নাম- দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড

 

পদের নাম- এক্সিকিউটিভ

 

পদের সংখ্যা- নির্ধারিত না

 

কাজের ধরন- পূর্ণকালীন (চুক্তিভিত্তিক)

 

কর্মস্থল- ঢাকা

 

আবেদন যোগ্যতা

১। যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস।

২। কোন ধরনের তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

৩। সংশ্লিষ্ট বিষয় ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৪। সময়সীমা ২৪-৩০ বছর

৫। নারী ও পুরুষ আবেদন করতে পারবেন।

 

বেতন ও সুযোগ সুবিধা

১। ১০,০০০-১৫০০০ টাকা

২। অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুসারে প্রদান।

 

আবেদন যেভাবে

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন বিডি জবসের মাধ্যমে।

 

আবেদনের শেষ তারিখ

১১ জুলাই, ২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here