ইসরায়েলের বিরুদ্ধে আবারও যুদ্ধ হবে: হামাস

আন্তর্জাতিক ডেস্ক- ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস হুঁশিয়ারি দিয়েছে, ইসরায়েল যদি অধিকৃত পশ্চিম তীরে আগ্রাসন অব্যাহত রাখে, তাহলে হামাস আবার পালটা জবাব দেওয়া শুরু করবে।

 

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হামাসের অন্যতম মুখপাত্র সামি আবু জুহরি। তিউনিসিয়ার রাজধানী তিউনিস থেকে তিনি এ সাক্ষাৎকার দেন।

 

সাক্ষাৎকারে হামাসের অন্যতম মুখপাত্র সামি আবু জুহরি বলেন, ইহুদিবাদী ইসরায়েল চুক্তির প্রতি সম্মান দেখাচ্ছে না। প্রতিদিনই তারা পশ্চিম তীরের শহরগুলোতে আগ্রাসন চালাচ্ছে। এছাড়া, পবিত্র জেরুজালেম আল-কুদস শহরের লোকজনকে উদ্বাস্তু করে দেওয়ার হুমকি এখনো আছে। এসব যদি এখনও অব্যাহত থাকে তাহলে ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করতে পারে হামাস।

 

মিশরের মধ্যস্থতায় হামাস এবং ইসরাইলের মধ্যে যে চুক্তি হয়েছে তা দুর্বল বলে মন্তব্য করে তিনি বলেন, হামাস এখনও সেই যুদ্ধবিরতি মেনে চলছে। ইসরায়েল যদি যুদ্ধবিরতি মেনে চলতে সহযোগিতা না করে তাহলে স্বাভাবিকভাবেই আমাদের সঙ্গে সংঘর্ষ শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *