নজর২৪, ঢাকা- বাংলাদেশ রেলওয়ের সেবার মান বাড়াতে ৪৭ হাজার ৭০৩টি পদে নিয়োগের চূড়ান্ত অনুমােদন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনায় তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, ‘বর্তমান বিশ্বে স্থল যোগাযোগ ব্যবস্থায় যাত্রী ও মালামাল পরিবহনে রেলওয়ে খাতটি অধিকতর নিরাপদ, আরামদায়ক, সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব হিসেবে বিবেচিত। আমাদের বিশাল জনগোষ্ঠীর স্বল্প খরচে ও নিরাপদে ভ্রমণ এবং যোগাযোগের চাহিদা পূরণের ক্ষেত্রে গণপরিবহন মাধ্যম হিসেবে রেলওয়ের গুরুত্ব বিবেচনা করে সরকার এ খাতের সুষম ও সুসংহত উন্নয়নের স্বার্থে বহুমুখী পদক্ষেপ নিয়ে আসছে।’
