রামেকে একদিনে করোনায় ৯ মৃত্যু, পাঁচজনই চাঁপাইনবাবগঞ্জের

নজর২৪, রাজশাহী- রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ওই ৯ জনের মৃত্যু হয়েছে।

 

এর আগে মঙ্গলবার থেকে বুধবার বিকাল পর্যন্ত আরও সাতজনের মৃত্যু হয়।

 

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে ৯ জন মারা গেছেন।

 

মৃতদের মধ্যে রাজশাহীর দুজন, চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন, নওগাঁয়ের একজন ও পাবনার একজন করে মারা গেছেন।

 

করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে এসেছিলেন তারা। সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

 

উপপরিচালক আরও বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে এসেছেন ২৯ জন। এর মধ্যে ১৪ জন রাজশাহীর, ১১ জন চাঁপাইনবাবগঞ্জের, তিনজন নওগাঁর এবং একজন পাবনার বাসিন্দা।

 

এ পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি রয়েছেন ২২৪ জন। আইসিইউতে রয়েছেন ১৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *