‘একসেপ্ট ইসরায়েল’ বাদ দেওয়ায় সরকারের কঠোর সমালোচনায় চরমোনাইর পীর

নজর২৪, ঢাকা- বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘একসেপ্ট ইসরায়েল’ শব্দটি বাদ দেয়ায় সরকারের সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

 

পাসপোর্ট থেকে ‘একসেপ্ট ইসরায়েল’ শব্দ দুটি বাদ দেওয়া, কার্যত ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া বলে মন্তব্য করে সরকারের এই সিদ্ধান্তে তারা বিস্মিত ও ক্ষুব্ধ বলে জানিয়েছেন তিনি।

 

রবিবার সকালে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চরমোনাইর পীর এই কথা বলেন।

 

বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘একসেপ্ট ইসরায়েল’ শব্দ বাদ, আসন্ন জাতীয় বাজেট, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়াসহ দেশব্যাপী চলমান জেল-জুলুম ও মামলা প্রসঙ্গে নিজেদের বক্তব্য তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

পাসপোর্ট থেকে ‘একসেপ্ট ইসরায়েল’ শব্দটি বাদ দেয়ার বিষয়ে চরমোনাই পীর বলেন, ‘ফিলিস্তিনে ইসরায়েলি ব/র্বর/তার বিরুদ্ধে যখন গোটা বিশ্বের মানুষ সোচ্চার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও যখন প্রথাগত ইসরায়েলি পক্ষপাতের বিরুদ্ধে নতুন প্রজন্মের রাজনৈতিক নেতৃত্ব জোরালো প্রতিবাদ গড়ে তুলেছে, তখন বিস্ময়ের সঙ্গে লক্ষ করলাম, বাংলাদেশের পাসপোর্ট থেকে ৫০ বছরের ঐতিহ্য ছুড়ে ফেলে একসেপ্ট ইসরায়েল শব্দদ্বয় বাদ দেয়া হয়েছে। এই সংবাদে আমরা বিস্মিত এবং ক্ষুব্ধ।’

 

চরমোনাই পীর বলেন, ‘পাসপোর্ট থেকে এই শব্দ দুটি বাদ দেয়া কার্যত ইসরায়েলকে স্বীকৃতি দেয়া। আমরা বাস্তবতা থেকে জানি যে, তাইওয়ানকে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেয়া সত্ত্বেও একসেপ্ট তাইওয়ান শব্দ পাসপোর্টে উল্লেখ না থাকার কারণে তৃতীয় কোনো দেশ থেকে তাইওয়ানের ভিসা নেয়া যায় এবং তাইওয়ানের সঙ্গে লেনদেন করা যায়। একইভাবে ইসরায়েলের ক্ষেত্রেও এই শব্দদ্বয় তুলে দিয়ে কার্যত ইসরায়েলের সঙ্গে সংযোগ স্থাপন করার ব্যবস্থা খোলা হচ্ছে।’

 

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘অশুভ জায়নবাদের কাজের ধারা মাথায় রাখলে এই সত্য বুঝতে কষ্ট হওয়ার কথা নয়। একই সঙ্গে এই ইস্যুতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফাইড পেজ থেকে উচ্ছ্বাস প্রকাশ ও অধিকাংশ আন্তর্জাতিক মিডিয়া এটাকে বাংলাদেশ কর্তৃক ইসরায়েলে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়া হিসেবে সংবাদ পরিবেশন আমাদের আশংকাকেই সত্যায়ন করে।’

 

মালয়েশিয়ার উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘পাসপোর্টের আন্তর্জাতিক মান রক্ষায় একসেপ্ট ইসরায়েল শব্দদ্বয় কোনো বাধা নয়। এর পক্ষে অনেক যুক্তি থাকলেও সহজ অর্থে কেবল এতটুকু উল্লেখই যথেষ্ট হবে যে, এই শব্দদ্বয়সহই মালয়েশিয়ার পাসপোর্ট বিশ্বের ১৯তম শক্তিশালী পাসপোর্ট।’

 

এসময় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি জানিয়ে রেজাউল করীম বলেন, মা/দ/কাস/ক্ত ও অনলাইনে পড়ালেখার অজুহাতে শিক্ষার্থীদের মোবাইল আসক্তি সীমা ছাড়িয়েছে। সরকার ভ্যাকসিন দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা বললেও ভ্যাকসিন নিয়ে অনিশ্চয়তা তৈরী হয়েছে। তাই শিক্ষা প্রতিষ্ঠান অচিরেই খুলে দেয়ার দাবি জানিয়েছে দলটি।

 

এ দাবিতে আগামী ২ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও ৫ জুন বিকেল ৩টায় বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *