Home আন্তর্জাতিক গাজা পুনর্গঠনের একটি পয়সাও ছোঁব না: হামাসের প্রতিশ্রুতি

গাজা পুনর্গঠনের একটি পয়সাও ছোঁব না: হামাসের প্রতিশ্রুতি

0
123

আন্তর্জাতিক ডেস্ক- ইসরাইলি বোমা হামলার পর অবরোধ গাজা উপত্যকা পুনর্গঠনে আন্তর্জাতিক যেসব সহায়তা আসবে সেখান থেকে একটি পয়সাও ছোঁবে না, এমন প্রতিশ্রুতি দিয়েছে ফিলিস্তিনি গ্রুপ হামাস।

 

ইসরাইল ও হামাসের মধ্যকার অস্ত্রবিরতি ষষ্ট দিনে পড়ার প্রেক্ষাপটে বুধবার গাজায় হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইয়াহিয়া সিনওয়ার এই প্রতিশ্রুতি দেন। তিনি বিভিন্ন দেশ ও সংস্থার কাছ থেকে আসা সাহায্য ‘স্বচ্ছ ও নিরপেক্ষতার’ সাথে বণ্টন করার ওয়াদাও করেন। খবর- আল জাজিরার

 

ইয়াহিয়া সিনওয়ার বলেন, গাজা উপত্যকা পুনর্গঠনে যেকোনো ধরনের আন্তর্জাতিক বা আরব প্রয়াসকে আমরা স্বাগত জানাব।

 

তিনি বলেন, পুনর্গঠন ও মানবিক প্রয়াসের জন্য আসা একটি পয়সাও গ্রহণ না করার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের একটি মন্তব্যের প্রেক্ষাপটে তিনি এই ঘোষণা দিলেন। ব্লিনকেন বলেছিলেন যে তার দেশ গাজার পুনর্গঠনে সাহায্য করতে প্রস্তুত। তবে এই সাহায্য যাতে কোনোভাবেই হামাসকে লাভবান না করে, তা নিশ্চিত করতে হবে।

 

যুক্তরাষ্ট্র বরং পশ্চিম তীরের রামাল্লাভিত্তিক প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাথে কাজ করতে বেশি আগ্রহী।

 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন হামাসকে সন্ত্রাসী সংগঠন মনে করে।

 

সিনওয়ার বলেন, ব্লিনকেন হামাস ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যকার বিভেদ বাড়ানোর লক্ষ্যেই ওই মন্তব্য করেছেন। তবে সিনওয়ার বলেন, আমরা একে অপরের প্রতি আক্রমণ করব না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here