Home আন্তর্জাতিক ‘কাতার কোনোদিন ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না’

‘কাতার কোনোদিন ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না’

0
79

আন্তর্জাতিক ডেস্ক- ‘যুদ্ধবিরতি সত্ত্বেও আল-আকসা মসজিদের বিরুদ্ধে হুদিবাদী ইসরাইলের উসকানিমূলক তৎপরতা অব্যাহত রয়েছে’ বলে মন্তব্য করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বিন আব্দুররহমান আলে-সানি।

 

তিনি আজ (শুক্রবার) দোহায় বলেছেন, ইসরাইল ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনায় বসতে চায়- অন্তত এমন কোনো আভাস এখন পর্যন্ত পাওয়া যায়নি।

 

আলে-সানি বলেন, যতদিন সকল ফিলিস্তিনিকে সন্তুষ্ট করে এমন কোনো পদক্ষেপ নিতে তেল আবিব ব্যর্থ হবে ততদিন ফিলিস্তিন প্রসঙ্গে কাতারের নীতিতে পরিবর্তন আসবে না। কাতার কোনোদিন ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কোনোকরম কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করবে না।

 

কাতারের পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক গাজা যুদ্ধে অস্ত্রিবিরতি প্রতিষ্ঠার ঘটনায় তার দেশের মধ্যস্থতার কথা উল্লেখ করে বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সংকট সমাধানেও মধ্যস্থতা করতে রাজি দোহা। তিনি বলেন, কাতার একটি সমঝোতায় পৌঁছাতে ওয়াশিংটন ও তেহরানকে উৎসাহ দিয়ে যাচ্ছে।

 

উল্লেখ্য, গত ১০ মে থেকে ইহুদিবাদী ইসরাইল টানা ‌১২ দিন ধরে অবরুদ্ধ গাজা উপত্যকার বেসামরিক অবস্থানগুলোতে ভয়াবহ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

 

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরাইলি হামলায় অন্তত ২৫৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৬৬ জন শিশু। আর ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, গাজার রকেটে দুই শিশুসহ ইসরাইলে মারা গেছে ১২ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here